দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে গাঙ্গিনারপাড় এলাকার ১৩ তলা বর্ণালী টাওয়ার থেকে পড়ে আত্মহত্যা করে বলে জানিয়েছেন পুলিশ। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে বহুতল ভবনটির ছাদে উঠে ওই তরুণী লাফিয়ে আত্মাহত্যা করে। পরে মরদেহ দেখতে তারা ভিড় জমান। তবে তরুণীকে কেউ চিনতে পারেনি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, তরুণী আত্মাহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহত কি কারণে এই ভবনটির ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
আরএ