দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে সংবাদ সংগ্রহ করতে গেলে ২ সাংবাদিককে পিটিয়ে আহত ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন- স্থানীয় দৈনিক ভোরের আলোর রিপোর্টার এন আমিন রাসেল ও মুখপাত্র পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আহতদের অভিযোগ, সংবাদ সংগ্রহের জন্য বরিশাল জজ আদালত গেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢীর নেতৃত্বে একদল যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আদালতের প্রধান ফটকের সামনে রাখা আমিন রাসেলের মোটরসাইকেলে তারা আগুন লাগিয়ে দেয়।
ঘটনার পর বরিশালের সাংবাদিকরা ঘটনাস্থলে অবস্থান নিলে অভিযুক্ত ছাত্রদল নেতা ও তার অনুসারীরা পালায়। এদিকে উপস্থিত সাংবাদিকরা হামলাকারীদের বিচারের দাবিতে আদালতের সামনের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে সড়ক ছাড়েন তারা।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢী।
আরএ