দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের পালপাড়া গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। বৃহস্পতিবার (২৭ মার্চ) ইফতারের সময় ধারালো অস্ত্র দিয়ে ছেলে সুলতান আহমদ তার বাবা দুলু মিয়াকে গলা কেটে হত্যা করে। এদিকে, ঘটনার পর সুলতানকে আটক করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
দুলু মিয়া ওই গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।
নিহত দুলু মিয়ার পরিবার প্রবাসী পরিবার বলে জানা গেছে। খুনের দায়ে অভিযুক্ত ছেলে সুলতান গত ছয় মাস আগে ফ্রান্স থেকে দেশে ফেরেন। দুলু মিয়ার আরও দুই ছেলে প্রবাসে থাকেন।
প্রতিবেশীরা জানায়, সুলতান দেশে ফেরার পর অনেকটা একা থাকতেন। কারো সঙ্গে বেশি কথা বলতেন না।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মোল্লা জানান, ঠিক কী কারণে ছেলে তার পিতাকে খুন করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। ঘটনার পর সুলতানকে আটক ও মরদেহ উদ্ধার করা হয়েছে।
/অ