দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডালিম আহমেদ (২৩) নামে এক যুবকের হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ডালিম আহমেদ ওই গ্রামের শামসুল হক মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত ডালিম আহমেদ সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তবে মানসিকভাবে অসুস্থ থাকায় দুই বছর আগে তাকে মেডিকেল কলেজ থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। বুধবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।