দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. শহিদ উল্লাহ বাবু নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার দোছড়ি মায়ানমার সীমান্তের ৫০ নম্বর পিলারের নিকটবর্তী বামহাতিরছড়া-বাহিরমাঠ গ্রামের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
আহত শহিদ উল্লাহ বাবু (২২) দোছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহিরমাঠ গ্রামের বাদশা মিয়ার ছেলে বলে জানিয়েছেন দোছড়ি ইউপির মেম্বার শাহাব উদ্দিন।
স্থানীয় বাসিন্দারা জানান, আহত শহিদ উল্লাহসহ স্থানীয় কিছু যুবকদের অর্থের বিনিময়ে একটি প্রভাবশালী মাদককারবারী মিয়ানমারে মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহার করে আসছে। শহিদ বুধবার সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এলাকায় অতিক্রম করার সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্টী মাটিতে পুতে রাখা স্থল মাইন বিষ্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার একটি পায়ের গুড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
আরএ