দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ মার্চ) সকালে নেছারাবাদ (স্বরূপকাঠি) পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ ঘটনা ঘটে।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম হট্টগোলের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজন ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন বক্তব্য দেন। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বলেন স্বাধীনতা আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি এই স্লোগান এখনও দিয়েই যাব। পরে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাখাওয়াত হোসেন ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে অন্য মুক্তিযোদ্ধদের আলোচনা করলে বিষয়টি শুনে স্থানীয় সাংবাদিক মো. গোলাম মোস্তফা এর নামে প্রতিবাদ করেন। এ সময় এ সম্মাননা অনুষ্ঠানে হট্টগোল সৃষ্টি হয়।
প্রতিবাদকারী মো. গোলাম মোস্তফা বলেন, গতকাল ২৫ মার্চ গণহত্যা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সময় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং তিনি এই স্লোগান দিয়েই যাবেন বলে জানান। পরে আজ সকালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি নিজেদের মধ্যে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে আলোচনা করলে আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করি। এ সময় হট্টগোলের সৃষ্টি হয়।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। গতকাল গণহত্যা দিবসে বিএনপি, জামায়াত ও ছাত্র সমন্বয়করা বঙ্গবন্ধু এবং স্বাধীনতার বিপক্ষে কথা বলেছে। এর প্রতিবাদে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি। আজকে আমাদের ফুল দিয়েছে তখনও আমি জয় বাংলা স্লোগান দিয়েছি। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের প্রাণের স্লোগান। এ স্লোগান আমরা দিয়েই যাব।
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, স্লোগান আজ নয়, গতকাল গণহত্যা দিবসের অনুষ্ঠানে দিয়েছিলেন ওই মুক্তিযোদ্ধা। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি ভুল স্বীকার করেন। তবে বিষয়টি নিয়ে আজ এক ব্যক্তি প্রতিবাদ করলে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে হট্টগোলের সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
এফএইচ/