দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বাগাতিপাড়ার এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সিংড়া উপজেলার খেজুরতলা এলাকার এক থাইগ্লাসের দোকান থেকে তিনজন ও রাতে বাগাতিপাড়ার ওপর হাটদোল গ্রাম থেকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), উপর হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) ও সিংড়ার আকপাড়া-শেরকোল এলাকার রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
মামলা সূত্রে জানা গেছে, মোবাইলের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় অভিযুক্ত মেহেদী হাসানের। পরে গত এক মাস আগে তরুণীকে দেখা করার কথা বলে তার বাড়িতে যায় মেহেদী। দেখা করতে তরুণীর কক্ষে ঢুকে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। কিছুক্ষণ পরে কক্ষে প্রবেশ করে মেহেদীর তিন বন্ধু। তাদের কাছে মেহেদীর সঙ্গে তরুণীর শারীরিক সম্পর্কের ভিডিও আছে বলে মেহেদীর উপস্থিতিতেই ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে ভুক্তভোগীর মুখ বন্ধ রাখতে তাকে বিয়ে করার আশ্বাস দেয় মেহেদী। কিন্তু ঘটনার পর তরুণীর সঙ্গে আর যোগাযোগ রাখেনি সে। বাধ্য হয়ে মঙ্গলবার থানায় চারজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী তরুণী।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের শিকার ওই তরুণী থানায় অভিযোগ করে। এরপর পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আর তরুণীকে ডাক্তারি পরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আরএ