দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২২ জুন) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
এছাড়া টাউন জামে মসজিদে সকাল ৮টায়, জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের জামাত আয়োজন করা হবে।
সভায় বলা হয়, জেলার সব অনুমোদিত পশুর হাটে প্রাণিসম্পদ দপ্তরের মেডিকেল টিম থাকবে। নগরীর পশুর হাট, বিপণিবিতানসহ মার্কেট এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।
সভায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এম এনাম আহমেদ জানান, কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণের চাহিদা পাঁচশত ৯৫ মেট্রিকটন। জেলায় তিন হাজার ৭৪৩ মেট্রিকটন লবণ মজুদ রয়েছে। সুতরাং চামড়া সংরক্ষণে লবণের কোনো সংকট নেই।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, বাস-লঞ্চ পরিবহন মালিক সমিতির প্রতিনিধি, ইমাম পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।