দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় মাজেদা বেগম (৬৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের আরামবাগ এলাকার নিজ বাসা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, মাজেদা বেগমকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহ বিছানায় ফেলে রেখে যাওয়া হয়েছে।
মাজেদা বেগম আরামবাগ এলাকার মৃত আরজান আলীর স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাজেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকা মাস্টারবাড়ি এলাকা থেকে স্ত্রী ফারিয়া সুলতানা ইতিকে নিয়ে শাশুড়ির বাসায় পৌঁছান মেয়ের জামাই আশরাফ আলী। তখন ঘরের একটি দরজায় তালা দেওয়া এবং আরেকটি দরজা খোলা অবস্থায় দেখতে পান তারা। পরে ঘরে ঢুকে বিছানায় শাশুড়িকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
মেয়ের জামাই আশরাফ আলী বলেন, মরদেহের নাকে রক্ত আর গলায় গামছা পেঁচানো ছিল। শাশুড়ির কানের স্বর্ণের গহনা দুটি ছিল না। স্বর্ণ নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে হয়তো।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধার পরিবার এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ