দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে সাম্প্রতিক মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নড়াইলে ছাত্র, যুব ও জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে সদর হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভকারীরা ভারত, ইসরাইল, মোদি ও নেতানিয়াহু'র বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ শেষে পুরাতন বাস টার্মিনাল মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন
জেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ম. ম. শফিউর রহমান শফিউল্লাহ, সামাজিক সংগঠক মিনহাজুল ইসলাম, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, শাফায়াত উল্লাহ ও নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ।
কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ম. ম. শফিউর রহমান শফিউল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের প্রশংসা করে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘকে জানিয়ে দিন যে, ভারত ও ইসরাইল কীভাবে মুসলিম নির্যাতন করছে। বিশ্ববাসীর নিকট আপনার গ্রহণযোগ্যতা রয়েছে। জাতিসংঘ আপনার কথা গ্রহণ করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শরিফুল ইসলাম, যুবনেতা রেজাউল ইসলাম, ছাত্রনেতা রাফায়েতুল হক তমাল প্রমুখ।
এফএইচ/