দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ীতে সমাজের অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) নালিতাবাড়ী উপজেলার ৫০টি অসহায়-অসচ্ছল পরিবার বাছাই করে তাদের ঘরে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়।
ঈদসামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেটে ছিল চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, ডাল, ছোলা বুট, গুড়ো দুধ ও সাবান। এছাড়াও এবারের রমজানে ‘তৃপ্তির ইফতার-২০২৫’ নামক ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে গত দুই সপ্তাহে পৌর শহরের ২০০ জন ভাসমান ও পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনের সভাপতি তাজবীর হাসান সিফাত জানান, সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে এ সংগঠনটি আরও অনেক দূর এগিয়ে যাবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ জানুয়ারি প্রতিষ্ঠা পায় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই তারা ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে।
আরএ