দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ীতে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১৯ মার্চ) নালিতাবাড়ী শহরের গড়কান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ীর কার্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও শুভাকাঙ্খীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা-নালিতাবাড়ী আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুজ্জামান মাসুম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা জুবায়ের, জামায়াত নেতা আইয়ুব আলী, মাওলানা সাইদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ মো. মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপক মঞ্জুরোল মোরশেদ।
আরএ