দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলায় ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলার ৭ উপজেলায় গত ৫ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৮ মার্চ পর্যন্ত।
বুধবার (১৯ মার্চ) সকাল ৮টায় ভোলা পৌর কার্যালয় চত্বরে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়।
জানা গেছে, মাত্র ৪৫০ টাকায় মিলছে এক কেজি ছোলা, এক কেজি চিনি, ২ লিটার সোয়াবিন তেল ও ২ কেজি ডাল।
এদিকে, বাজারের চেয়ে কম মূল্যে এই পণ্য কিনতে পেরে অনেকেই খুশি।
সকাল থেকেই দূর-দূরান্ত থেকে আসা উপকারভোগী মানুষ ট্রাকসেলে সামনে এসে ভিড় জমান। এতে নিম্ন ও সীমিত আয়ের মানুষের দীর্ঘ লাইন পড়ে। সুলভমূল্যে পণ্য কিনতে পেরে অনেকেই খুশি। এসময় পণ্য কিনতে অনেককেই হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটতে দেখা যায়।তবে কর্তৃপক্ষ সু-শৃঙ্খল পরিবেশে পণ্য বিক্রি করেন। পণ্য না পেয়ে কেউ আবার হতাশার কথাও জানান।
ট্যাগ অফিসার জাহিদ হোসেন জানান, প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় সবাইকে দেওয়া সম্ভব হয়নি। তবে সুশৃঙ্খল পরিবেশে বিতরণ করা হচ্ছে।
উল্লেখ্য, জেলায় ১৯টি ট্রাকসেলের মাধ্যমে ৩৮ হাজার ব্যক্তিকে পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। ২৮ মার্চ পর্যন্ত চলবে টিসিবির এই পণ্য বিক্রি।
আরএ