• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট
  ০৮ মে ২০২৬, ১৮:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন বেসরকারি পরিবহন কোম্পানির কাউন্টার ও অনলাইনে এসব টিকিট বিক্রি শুরু হয়। প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ফেসবুক পেজ ও বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শ্যামলী এনআর ট্রাভেলস জানিয়েছে, ঢাকা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর, কানসাট, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, নীলফামারী, দেবীগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গামারী, সাকোয়া, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুষ্টিয়া ও মেহেরপুর রুটের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রীরা কল্যাণপুর বড় কাউন্টার, খাজা মার্কেট কাউন্টার, বিজিএমইএ কাউন্টার, আসাদগেট কাউন্টার ও শ্যামলী হল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

অরিন ট্রাভেলস জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে কল্যাণপুর ও গাবতলী কাউন্টার থেকে গাইবান্ধা, জয়পুরহাট-হিলি ও রংপুর রুটের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গাবতলী কাউন্টার থেকে শুধু গাইবান্ধা রুটের এবং কল্যাণপুর কাউন্টার থেকে জয়পুরহাট-হিলি ও রংপুর রুটের টিকিট দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অনলাইন টিকিটধারীদের নির্ধারিত বোর্ডিং পয়েন্ট থেকেই বাসে উঠতে হবে। অন্য কোথাও থেকে উঠতে ব্যর্থ হলে কর্তৃপক্ষ দায় নেবে না। এছাড়া ২৪ মে থেকে যানজট এড়াতে বাসগুলো ধামরাই-কালামপুর হয়ে চলাচল করবে এবং বিশমাইল কাউন্টার হবে শেষ বোর্ডিং পয়েন্ট। মোবাইল ফোনে কোনো ঈদের টিকিট বুকিং নেওয়া হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ২১ মে থেকে বিআরটিএ নির্ধারিত নতুন ভাড়া কার্যকর হবে।

হানিফ এন্টারপ্রাইজ ভোর সাড়ে ৬টা থেকে বালুরমাঠ, খালেক সিটি, কল্যাণপুর ও শ্যামলীর নির্ধারিত কাউন্টারগুলোতে একযোগে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই তাদের টিকিট পাওয়া যাচ্ছে।

গ্রীন লাইন পরিবহন জানিয়েছে, ঈদুল আজহার টিকিট তাদের সব কাউন্টার ও অনলাইনে পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদের টিকিট কোনো অবস্থাতেই ফেরত, পরিবর্তন বা রিফান্ড করা হবে না। তাই টিকিট কেনার সময় যাত্রীদের দিন, তারিখ ও সময় ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে সচল মোবাইল নম্বর ব্যবহার এবং টিকিটের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

পুলিশের বিশৃঙ্খলা অনেকটাই গুছিয়ে আনা হয়েছে: আইজিপি

বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে তাদের সব রুটের অগ্রিম টিকিট ওয়েবসাইট ও নির্ধারিত কাউন্টারগুলোতে পাওয়া যাচ্ছে। যাত্রীরা অনলাইন কিংবা সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এদিকে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হবে।

এমএস/

  • অগ্রিম টিকিট বিক্রি
এ সম্পর্কিত আরও খবর
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ
১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ
ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ
ট্রেনের ১৬ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।