দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বামী ইয়াসিন মুন্সীকে বেসরকারি সংস্থা থেকে (কিস্তিতে ঋণ) তুলে দিতে রাজি না হওয়ায় স্ত্রী শেফালী বেগম (৩৫)কে জবাই করে হত্যাচেষ্টা করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। নড়াইলের সীমান্তবর্তী মাগুরা জেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, স্থানীয় একটি অর্থলগ্নিকারি সমিতি থেকে ১ লাখ টাকা পূর্বের ঋণ থাকা স্বত্বেও শেফালীর স্বামী ইয়াসিন মুন্সী আবারও শেফালীকে সমিতি থেকে ঋণ এনে দিতে চাপ দিচ্ছিল। এ নিয়ে কয়েকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ ঘটনার জেরে মঙ্গলবার (১৮ মার্চ) সকালে স্বামী-স্ত্রী বাকবিতণ্ডার এক পর্যায়ে ইয়াসিন শেফালিকে চেয়ার থেকে ঘরের মেঝেতে ফেলে দিয়ে পায়ে চেপে ধরে গলায় ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে।
তবে শেফালীর প্রতিরোধের মুখে তিনি প্রাণে বেঁচে গেলেও গুরুত্বর আহত হন। এসময় তার আর্ত চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে ইয়াসিন পালিয়ে যায়। পরে স্বজনরা আহত শেফালীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নিয়ে যায়। শেফালী বর্তমানে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেফালীর শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে নড়াইল সদর হাসপাতালে সহকারী সার্জন ডা. সোহেলী জামান বলেন, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে শেফালীকে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।
মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, এ সংক্রান্ত কোন তথ্য আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ