দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে ১১ বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার সময় আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৪ মার্চ) নগরের মাসকান্দা গণসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে আমিনুল ইসলামকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। আসামিকে তিনদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর কথা জানিয়েছেন পুলিশ।
আমিনুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট থানার চড়াইতলা মন্ডলের বাজার গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে ময়মনসিংহে নিমার্ণাধীন একটি বহুতল ভবনে শ্রমিকের কাজ করতো।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, সপ্তম শ্রেণির ছাত্রী শিশুটি প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে গনসার মোড় ডাক্তার মতিউর রহমান ভূইয়ার নিমার্ণাধীন ভবনের সামনে শ্রমিক আমিনুল ইসলাম ধর্ষণ করার চেষ্টা করে। এসময় শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে আমিনুল ইসলামকে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেছেন। সেই মামলায় তিনদিনের রিমান্ড চেয়ে আমিনুল ইসলামকে বিকেলে আদালতে তোলা হবে।
আরএ