• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
  • শরীয়তপুর সদর

ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নাম!

শরীয়তপুর প্রতিনিধি
  ১৫ মার্চ ২০২৫, ১৩:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নাম!
ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় শেখ হাসিনার নাম!

শরীয়তপুরে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় এখনো পতিত সরকার শেখ হাসিনার নাম সম্বলিত রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের দীর্ঘ সাত মাস অতিবাহিত হলেও সরকারি চালের বস্তায় তার নাম লেখা থাকায় ক্ষুব্ধ অনেকেই। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় ও সরেজমিন সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাটসহ চারটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত ১৫ হাজার ৪৪৬ জন জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। দুই মাসের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চাল প্রতিজন জেলেকে প্রদান করা হয়। তবে বিতরণ করা ৩০ কেজি ওজনের চালের বস্তায় লেখা রয়েছে 'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' স্লোগান। কোন কোন জায়গায় কালো রঙের স্প্রে দিয়ে লেখাটি ঢাকার চেষ্টা করা হলেও অনেক জায়গায় এই লেখা সম্বলিত বস্তার চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়। জেলার ভিজিএফ চাল বিতরণ কেন্দ্রের প্রায় অধিকাংশ স্থানের প্রতিটি ৩০ কেজি চালের বস্তার উপরে এই লেখাটি বিদ্যমান ছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

কোদালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন খান বলেন বলেন, গত বুধবার চালসহ এই বস্তাগুলো খাদ্যগুদাম থেকে এনে জেলেদের মাঝে বিতরণ করা হয়েছিলো। সেখানে শেখ হাসিনার নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছিলো। তবে কিছু বস্তায় এই নামগুলো রয়ে গিয়েছিলো।

বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের আহবায়ক ইমরান আল নাজির বলেন, শেখ হাসিনা তার এমপিদের নিয়ে পালিয়ে গেলেও তৃণমূল থেকে সচিবালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তার দোসররা রয়ে গেছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তারা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে। সরকারি চাল এদেশের নাগরিকদের ভ্যাট ট্যাক্সের টাকায় দেওয়া হয়। শেখ হাসিনার পতনের পরেও চালের বস্তায় তার নাম থাকা বিষয়টি দুঃখজনক। খাদ্য অধিদপ্তর ও ও সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানাই তারা দ্রুত এই বস্তা গুলো ব্যান করে, অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে এর দায়ভার রাষ্ট্র কিংবা জনগণ নেবে না।

দক্ষিণ তাঁরাবুনিয়া ইউনিয়নের চাল বিতরণের ট্যাগ অফিসার ফিরোজ মিয়া বলেন, ৫ আগস্টের পরে একটি পরিবর্তন এসেছে সেক্ষেত্রে এই সংস্কারটি প্রয়োজন ছিলো। চালের বস্তায় নামের বিষয়টি অন্যন্ত নিন্দনীয়। আমরা আশা করি পরবর্তী চাল বিতরণে লোগো পরিবর্তন করে দেয়া উচিৎ সংশ্লিষ্ট দপ্তরগুলোর।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, বিগত সরকারের সময় বিভিন্ন সময়ে বস্তাগুলো কেনা হয়েছিল। তা কর্তৃপক্ষের নির্দেশেই লেখাটি লেখা ছিল। ৫ই আগস্টে সরকারের পরিবর্তনের পর নতুন সরকারের নির্দেশ ছিল বস্তা থেকে লেখাগুলো মুছে দেওয়ার জন্য। আমরা আপ্রাণ চেষ্টা করছি স্প্রে দিয়ে নামটি মুছে দেওয়ার জন্য।

পরবর্তীতে চাল বিতরণের সময় এই নামটি মুছে না দিলে যারাই দায়িত্বে থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফএইচ/

  • ভিজিএফ কর্মসূচি
  • শেখ হাসিনা
এ সম্পর্কিত আরও খবর
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এবার রাজবাড়ী আ.লীগের কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি
এবার রাজবাড়ী আ.লীগের কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি
‘শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে’
‘শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে’
জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান
জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।