• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

খুনী হাসিনার বিচার করার ক্ষমতা একমাত্র বিএনপির আছে: ইশরাক

সঞ্জু রায়, বগুড়া
  ১৫ মার্চ ২০২৫, ০৭:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

জনতার মেয়র হিসেবে পরিচিত ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, খুনী শেখ হাসিনার বিচার করার ক্ষমতা রাজনৈতিক দলগুলোর মধ্যে একমাত্র বিএনপিরই রয়েছে। নতুন দল গঠন করে একটা গোষ্ঠীর মধ্যে ভাব চলে এসেছে যে তারাই দেশ স্বাধীন করেছে। ইশরাক বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়নি, বাংলাদেশ আগে থেকেই স্বাধীন ছিল৷ সেকেন্ড রিপাবলিক বা গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে যা বাস্তবায়ন করতে হলে তাদের দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হবে। সংস্কারের কথা বলে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে অনেকেই। সংস্কার তখনই সম্ভব হবে যখন তা জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের মাধ্যমে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বগুড়া শিবগঞ্জে মোকামতলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে শুক্রবার (১৪ মার্চ) মোকামতলা হাই স্কুল মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসরাক এসব কথা বলেন। এ সময় তিনি, জুলাই আন্দোলনে সারা বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের অবদানের কথা স্মরণ করেন। রাজনীতিবিদ হিসেবে সদ্যই নতুনভাবে গড়ে ওঠা রাজনৈতিক দল ও এর নেতৃবৃন্দদের স্বাগত জানিয়ে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে মুখপাত্র হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারাই আন্দোলনে ছিলেন আর কেউ ছিল না তাদের এই ভুল ধারণাটুকু ভাঙাতে হবে। এছাড়াও নিজ দল প্রসঙ্গে তিনি বলেন কোটি কোটি কর্মী-সমর্থকের দল বিএনপি। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে এর দায়ভার ব্যক্তিকে নিতে হবে তা কখনো দল বহন করবে না। জনগণের ভালবাসা নিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় যাবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আর এ যাত্রায় কারো রক্ত চক্ষুকে বিএনপি ভয় করে না আর করবেও না বলে হুঁশিয়ারি দেন ইশরাক।

মোকামতলা ইউনিয়ন বিএনপি'র সভাপতি নূরে আলম মো. মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম। অনুষ্ঠানে উপস্থিত হাজারো জনতার উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ বছরের লড়াই সংগ্রামে মোকামতলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ৫ আগস্ট পরবর্তী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিবগঞ্জে তারা সাধারণ মানুষের নিরাপত্তা বিধানসহ সামগ্রিক ইতিবাচক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অনেক রাজনৈতিক দল এবং তাদের কর্মীরা বিভিন্ন সময়ে নানা গুজব ছড়ালেও সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করেছেন।

মোকামতলা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রোকন উদ-দৌলা রুবেলের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার পরবর্তী এক স্থানে শত শত মানুষকে সাথে নিয়ে নামাজে অংশ নেন ইশরাক হোসেন ও মীর শাহে আলম সহ নেতৃবৃন্দরা।

এফএইচ/

  • বিএনপি
  • বগুড়া
  • ইশরাক
এ সম্পর্কিত আরও খবর
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত
সুজানগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত
মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।