দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুর শহরের কোড়ালিয়ায় রান্নার চুলার গ্যাস লাইন দগ্ধ গৃহবধূ খাদিজা বেগম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি।
এর আগে গত রোববার ভোররাতে সেহেরি খেতে গিয়ে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার রুস্তম আলীর ভবনের চতুর্থ তলায় চুলার গ্যাস লিকেজ হয়ে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়। তাদের প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে ও পরে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়।
রাতে গৃহবধূ খাদিজা বেগমকে চাঁদপুরে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান নিহতের ভাগিনা লিজান। তিনি আরও জানান পরিবারের বাকী ৫ জন ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।
এফএইচ/