দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী বেগমগঞ্জে ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়ির শাহানাজ আক্তারের বাড়ির প্রধান দরজা ভেঙে অজ্ঞাতনামা ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল বসতঘরে প্রবেশ করেন। দেশীয় অস্ত্র হাতে ডাকাতদলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। পরে তারা অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ৬টি মুঠোফোন, স্বর্ণ ২ ভরি, নগদ ৪০ হাজার টাকা, শাড়ি ও বৈদেশিকসামগ্রী লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি তিন সন্তান নিয়ে ওই বাড়িতে থাকেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ