দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন "মানুষের পাশে আমরা, যশোর" রমজান মাসে দ্বিতীয়বারের মতো ৫০০ জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে। এই মহতী উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
সংগঠনটির সদস্যরা টিফিনের টাকা জমিয়ে, কেউ কেউ প্রাইভেট পড়িয়ে কিছু অর্থ বাঁচিয়ে মানুষের উপকারে সহায়তা করে। তাদের পরিবারও এই মহতী উদ্যোগে নানাভাবে সহায়তা করে, যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আজাদ, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, দৈনিক বাংলার ভোর’র সম্পাদক সৈয়দ আবুল কালাম শামসুদ্দিন জ্যোতি, সিনিয়র সাংবাদিক এস এম সোহেল, আব্দুল ওহাব মুকুল ও জুয়েল মৃধা সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ, যিনি তার বক্তব্যে বলেন, উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. অনিক পারভেজ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইমা আক্তার এবং সদস্য ইয়ামিন, তাহমিদ আনজুম, তানিসা,তন্ময়,নাইম, সাকিব,মুহিন,নাছিম প্রমুখ।
সংগঠনটির কর্মীরা জানান, ‘তাদের লক্ষ্য ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা, যাতে সমাজের আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো যায়’।
এফএইচ/