দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক হওয়া পাঁচ ডাকাতের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন। ডাকাতরা শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও মাদারীপুর জেলার বাসিন্দা।
শরীয়তপুর কোর্ট পুলিশ পরিদর্শক শিমুল সরকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরে ডাকাত দলের পাঁচ আসামিকে শরীয়তপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় শরীয়তপুর সদরের পালং মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জব্বার হোসেন তাদের দশ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাঁদের শরীয়তপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় ডাকাত দল বাল্কহেড ডাকাতির চেষ্টা করলে জনতার ধাওয়া খেয়ে কীর্তিনাশা নদী দিয়ে স্পিডবোট নিয়ে পালিয়ে শরীয়তপুরের ডোমসারের তেঁতুলিয়া এলাকায় এলে জনতা আবার তাদের গতিপথ রোধ করে। এ সময় ডাকাতরা হাতবোমা ও এলোপাতাড়ি গুলি ছুড়লে বেশ কয়েকজন স্থানীয় লোক আহত হন। পরে ডাকাতরা পালানোর সময় ৮জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। এরমধ্যে ৩ জনের মৃত্যু হয়। আর নদী থেকে লাশ উদ্ধার করে ৩টি।
এফএইচ/