দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে নিষিদ্ধ সংগঠন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লা। ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন।
সোমবার (১০ মার্চ) বিকেলে লিঙ্কন উপজেলার গিমাডাঙ্গা পূর্ব পাড়ার নিজ বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যায়। খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে টের পেয়ে বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে লিংকন। পুলিশ পেছনে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহার নামিয় ৮০ নাম্বার আসামি। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।
এফএইচ/