দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জে শব্দদূষণের দায়ে আট পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জুন) সদর উপজেলার বড়পুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় আট পরিবহন চালককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. উবায়দুর রহমান সাহেল জানান, আট চালককে জরিমানা করা হয়। এসময় সচেতনামূলক লিফটের বিতরণ করা হয়।
অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।