দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের মৈশানি গ্রামে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সাবেক স্কুলশিক্ষক ননী গোপাল সরকার (৬০) ও তার ছেলে শম্ভু সরকারকে (৪৪) রড দিয়ে বেদম পেটানোর অভিযোগ পাওয়া গেছে নয়ন গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নয়ন গাজী একই গ্রামের মৃত হাফিজুর রহমান গাজীর ছেলে।
রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে ছেলে শম্ভু সরকারের অবস্থা গুরুতর। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লিমা আক্তার বলেন, আহত শম্ভু সরকারের অবস্থা বেশ গুরুতর। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত পেয়েছেন।
ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, নয়ন গাজী কয়েকদিন ধরে আমার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে আসছে। ভয়ে এই বিষয়ে কারো সঙ্গে কোনো কথা শেয়ার করিনি। এছাড়া আমাদের কাছে নগদ কোনো টাকা পয়সা নেই বলে জোর করে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। আজকে সকালেও একাধিকবার টাকা অথবা জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। নগদ টাকা অথবা জমি লিখে দিতে অস্বীকার করলে রড দিয়ে আমার ভাইকে (শম্ভু সরকার) এলোপাথাড়ি পেটান নয়ন গাজী।
চিকিৎসাধীন ননী গোপাল সরকার বলেন, আমি শেখেরহাট বাজারে গিয়েছিলাম নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করতে। এ সময় আমার ছেলেকে পিটাচ্ছে শুনে বাড়িতে আসি। পরে আমাকেও বেদম মেরেছে নয়ন গাজী। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। এখন বৃদ্ধজনিত কারণে কোনো কাজ করতে পারছি না। দীর্ঘদিন ধরে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল নয়ন। আমি এর বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত নয়ন গাজী মুঠোফোনে বলেন, ননী গোপাল সরকারের সঙ্গে জায়াগা-জমি নিয়ে আমদের দ্বন্দ্ব আছে। আমি ওই পরিবারের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই। কোর্টে মামলা চলমান। রোববার সকালে ওই জায়গায় বেপারীর কাছে গাছ বিক্রি করতেছিল ননী গোপাল। আমি বাধা দিলে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। রট দিয়ে পিটানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে রড দিয়ে পিটানো হয়নি। নিজেকে আত্মরক্ষার জন্য দুই-একটি বেত্রাঘাত তাদের ওপর লাগতে পারে।
এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরএ