দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় রহিমা খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে সদর উপজেলার রুহিয়া এলাকা এ ঘটনা ঘটে।
রহিমা খাতুন রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত দারাজ উদ্দিনের স্ত্রী।
রুহিয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মোশারফ হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস নামের ট্রেনটি রুহিয়া সালেহিয়া দারুসুন্নাত এলাকা দিয়ে পাশ দিয়ে হেটে যাওয়া সময় ট্রেনের ধাক্কায় আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা মো. আলম বলেন, রহিমা খাতুন আমার ফুফু। তিনি দীর্ঘদিন ধরে কানে কম শোনেন ও মাথার সমস্যায় ভুগছিলেন। তিনি ভারসাম্যহীন ভাবে চলাফেরা করতেন। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মাথা ফেটে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তিনি মারা যান।