দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা সিটি করপোরেশন হযরত পাড়া ১৮নং ওয়ার্ডের জামাল আহম্মেদগং কর্তৃক নির্মাণ কাজে বাঁধা, লুটতরাজ ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (৯ মার্চ) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তানভীর হোসেন।
সংবাদ সম্মেলনে তানভীর হোসেন বলেন, বাড়ির কাজ চলাকালীন সময়ে জামাল আহাম্মেদ, সজল বিপ্লব, বিজয় ও শাওনসহ কিছু সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ইয়াছিন মিয়ার বাড়িতে হামলা চালায় এবং মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে তারা হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে এবং নির্মাণ কাজে ব্যবহৃত রড, যাবতীয় সরঞ্জাম ও স্বর্ণের চেইন হাতিয়ে নিয়ে যায়।
এসময় তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়। তারা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। তাই এই ঝামেলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- ইয়াসিন মিয়া, ইউসুফ মিয়া, জান্নাতুল বেগম, আসমা বেগম প্রমুখ।
আরএ