• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ঘুস দেওয়ার ভিডিও ভাইরাল, পিআইওর ব্যবস্থা নিতে নারাজ ইউএনও

দেশ টিভি ডেস্ক
  ২১ জুন ২০২৩, ১৯:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

তথ্য অধিকার আইনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে আবেদন করতে যান দুই সংবাদকর্মী। আবেদন গ্রহণ না করে উল্টো তাদের ঘুস দিতে চান অফিসের দালাল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে, এই ভিডিও দেখার পরেও পিআইওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নারাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (১৪ জুন) বিকেলে স্থানীয় সাংবাদিক খাইরুল ইসলাম আলামিন এবং ওবায়দুল্লাহ রুমি তথ্য অধিকার আইনে গৌরীপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুর কাছে তথ্যের জন্য আবেদন করতে যান। কিন্তু পিআইও আবেদন না রাখতে চাইলে সংবাদকর্মীরা অফিস থেকে বের হয়ে আসেন।

অফিস থেকে বের হতেই তাদের পেছন পেছন আসেন অফিসের দালাল জয়নাল। তিনি নিচে নেমে এসে দুই সংবাদকর্মীর হাতে টাকা গুজে দিতে চাইলে তারা টাকা নিতে অস্বীকৃতি জানান। এসময় সংবাদকর্মীদের বলতে শোনা যায়, ‘আমরা তথ্য অধিকার আইনে আবেদন করতে এসেছি, টাকা নিতে আসিনি’। পরে জয়নাল বলেন, ‘স্যার, আপনাদের এই টাকা নিতে বলছে, টাকাটা নেন’।

দুর্নীতি বার্তা ডটকম নামে একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লেখা হয়, পিআইওর কাছে তথ্য চাওয়ায় সাংবাদিককে ঘুস দেওয়ার চেষ্টা।

হলি সিয়াম শ্রাবণ নামে আরেকটি পেজে একই ভিডিও শেয়ার দিলে লেখা হয়, তথ্য অধিকার আইনে আবেদন করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা চাওয়াতে সাংবাদিকদের ঘুস দিয়ে ম্যানেজের চেষ্টা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহেল রানা পাপ্পু।

এ বিষয়ে সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন বলেন, আমি এর আগেও ওনার কাছে তথ্য চেয়ে আবেদন করার পরে না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ করি। অভিযোগের পর তিনি তথ্য দিয়েছেন। আর সেই তথ্য থেকে আমি বেশ কয়েকটি অনিয়মের সংবাদ প্রকাশ করি।

উবায়দুল্লাহ রুমি বলেন, আমরা গিয়েছি তথ্য চেয়ে আবেদন করতে। কিন্তু আবেদনপত্র না রেখে আমাদের ঘুস দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এতে বোঝা যায় তিনি দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। নয়তো উনি আমাদের ঘুস দিতে চাইবেন কেন?

নাম প্রকাশ না করার শর্তে অফিসের এক কর্মচারী বলেন, ইউএনও এবং পিআইও যোগসাজশে দুর্নীতি করে আসছেন। এছাড়া জয়নাল অফিসের কোনো কর্মচারী না। তারপরেও তিনি পিআইওর ছত্রছায়ায় নিয়মিত অফিসে এসে বিভিন্নভাবে দালালি করে আসছেন। তারা কারও কোনো কথাই শোনেন না।

এ বিষয়ে জানতে দালাল জয়নালকে ফোন করা হলে তিনি বলেন, আপনার সঙ্গে দেখা করে বিস্তারিত বলবো। তবে, পরে আর তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পু বলেন, আমি কাওকে ঘুস দিতে চাইনি। তারাই আমার কাছে টাকা চেয়েছিল।

তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে কেউ আবেদন করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই পারে। তাহলে আবেদন নিলেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া আবেদন নেওয়া যায় না। পরে হঠাৎ করেই তিনি বলেন, আপনার কথা ফোনে রেকর্ড হচ্ছে। এ কথা বলেই ফোন কেটে দেন পিআইও। পরে অফিসে গেলে তার রুমে তালা ঝুলতে দেখা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি দেখেছি। তবে পিআইওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমি নিতে পারব না।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, যেহেতু ভিডিওটি ভাইরাল হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • ময়মনসিংহ
  • ঘুষ
  • টাকা
  • দালাল
  • পিআই্ও
এ সম্পর্কিত আরও খবর
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা
বরগুনায় প্যানেল মেয়রের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ 
বরগুনায় প্যানেল মেয়রের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ 
ফেসবুক-ইউটিউবের টাকায় ফ্ল্যাট কিনলেন জয়
ফেসবুক-ইউটিউবের টাকায় ফ্ল্যাট কিনলেন জয়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।