দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলালের (৪২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার সহযোগী সুইপার মানিকের ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২১ জুন) দুপুরে ঠাকুরগাঁও আদালতের দায়রা জজ মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
হেলালের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। সুইপার মানিকের বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামে। তার বাবার নাম বাদল দাস।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ১৯ জুন পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী কবরস্থান থেকে মাদক বিক্রেতা আকিমুল ও তার স্ত্রীকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আটকরা জানান, পীরগঞ্জ থানার এসআই হেলাল তাদের ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সাপ্লাই করেন। সেদিন থেকেই হেলালের ওপর নজরদারি শুরু করে ডিবির সদস্যরা।
২৩ জুন দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা, ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হেলাল এবং তার সহযোগী সুইপার মানিককে আটক করে ডিবি।
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখর কুমার রায়।