দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় মাদরাসা পড়ুয়া এক কন্যা শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে এনছান মৃধা ওরফে গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করত। গত বুধবার (৫ মার্চ) বেলা এগারোটার দিকে ওই শিশু বরই খেতে এনছান মৃধার বাড়িতে যায়। এসময় এনছান তাকে বেশি বরই দেওয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শ কাতর স্থানে একাধিকার হাত দিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় ওই কন্যা শিশু জোরাজুরি করে কোন রকমের তার কাছ থেকে ছুটে দৌঁড়ে বাড়িতে গিয়ে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি। গতকাল রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম লাগাতে গিয়ে বাম পাশের স্তন ফুলা দেখে তাকে চিকিৎসার জন্য হাসাপতালে নিয়ে আসে। পরে সকালে থানায় মামলা দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
এফএইচ/