দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় আহত বড় ভাই দ্বীন ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দ্বীন ইসলাম মদন উপজেলার সদর ইউনিয়নের কাপাসাটিয়া গ্রামের মৃত মুর্তজ আলীর ছেলে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে নিয়ে ছোট ভাই সম্রাটের সঙ্গে বড় ভাই দ্বীন ইসলামের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই সম্রাট ক্ষিপ্ত হয়ে বড় ভাইয়ের ওপর হামলা করলে তিনি আহত হন। পরে আহত দ্বীন ইসলামকে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
/অ