দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের কানাইঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে প্রাণ গেছে এক যুবকের। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
এক বিবৃতিতে বিজিবি জানায়, শুক্রবার বেলা ৩ টার দিকে কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মসাহিদ মিয়ার পুত্র শাহেদ মিয়া ভারতে প্রবেশ করে এবং এক পর্যায়ে ভারতীয় খাসিয়া চোরাকারবারীদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়। পরে খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করে।
বিষয়টি বিজিবি কর্তৃক বিএসএফকে অবগত করা হলে বিএসএফ একজন মৃত ব্যক্তির স্থিরচিত্র প্রেরণ করে। পরবর্তীতে সেই স্থিরচিত্রটি শাহেদ মিয়ার বলে তার পরিবার নিশ্চিত করে।
শাহেদের মৃতদেহটি দেশে নিয়ে আসতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি । এ বিষয়ে বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় বিজিবি।
এফএইচ/