• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
  • শরীয়তপুর সদর

সেবা প্রদানে ব্যর্থ হলে হাসপাতাল বন্ধের হঁশিয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার

শরীয়তপুর প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৫, ২২:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

শরীয়তপুরের জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে ব্যর্থ হলে সদর হাসপাতাল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক ইমরান আল নাজির।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১২ টার দিকে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার নেতারা।

হাসপাতাল সূত্র ও খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসকরা ঠিকমতো তাদের চিকিৎসা দেবা দিচ্ছেন না। তারা অধিকাংশ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। হাসপাতালের অনেক চিকিৎসক ক্লিনিক ব্যবসার সাথে জড়িত রয়েছেন। চিকিৎসকরা তাদের নিজস্ব ক্লিনিক ফিয়ের বিনিময়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। এছাড়া হাসপাতালে এক্সরে সেবা বন্ধ থাকার পাশাপাশি গত একমাসের বেশি সময় ধরে জলাতঙ্কের ভ্যাকসিন নেই। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। বিষয়গুলো নিয়ে বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক ইমরান আল নাজির ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন শোভনের নেতৃত্বে একটি দল হাসপাতাল পরিদর্শন করে। এ সময় নানা অনিয়মের চিত্র উঠে আসলে হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আসমা আক্তার নামের সেবা নিতে আসা এক নারী অভিযোগ করে বলেন, আমার বাচ্চাকে বিড়ালে আঁচড় দিয়েছে। এখানে এসে জানতে পারি ভ্যাকসিন নেই। ৫৭০ টাকা দিয়ে কিনে ভ্যাকসিন দিতে হচ্ছে। সরকারি হাসপাতালে এসে যদি নিজের টাকা দিয়ে ভ্যাকসিন কিনে দিতে হয় তাহলে আমরা কোথায় যাবো। দ্রুত এর প্রতিকার চাই।

মোকলেছুর আকন নামের আরেক রোগী অভিযোগ করে বলেন, চিকিৎসকরা সময় মতো হাসপাতালে আসে না। চিকিৎসা নিতে আসলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এতে আমাদের সময় অপচয়ের পাশাপাশি ভোগান্তি হচ্ছে। আমরা চাই চিকিৎসকরা তাদের রুটিন মাফিক হাসপাতালের চিকিৎসা সেবা দিক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক ইমরান আল নাজির বলেন, আমরা হাসপাতালে আসলে দেখি চিকিৎসকের রুম তালা মারা। তারা ঠিকমতো ডিউটি করেন না। তাদের ফোন করে হাসপাতলে আনতে হয়। হাসপাতালের চিকিৎসকরা বাহিরে ক্লিনিক গড়ে তোলায় রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছে না। হাজী শরীয়তউল্লাহ, নিপুন, টিউলিপ, সিটি আধুনিক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ব্যবসার সাথে জড়িত এখানকার চিকিৎসকরা। জনগণ যদি সদর হাসপাতালে কাঙ্খিত সেবা না পায় তাহলে এই হাসপাতাল রেখে লাভ কি। আমরা প্রয়োজনে এটি বন্ধ করে দিতে পারি। এখানে তত্ত্বাবধায়ককে একাধিকবার বলার পরেও ওনি কোন ব্যবস্থা নিতে পারছেন না, ব্যর্থ হচ্ছেন। এমন যদি হয় দ্রুতই ওনার পদত্যাগের দাবী তুলতে পারি।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন, জনবল সংকটসহ যেসব জায়গায় সমস্যাগুলো রয়েছে তারা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) আমাদের সহযোগিতা করবে বলেছেন। আমরা সমন্বিতভাবে কাজ করলে সমস্যাগুলো আর থাকবে না।

এফএইচ/

  • শরীয়তপুর
এ সম্পর্কিত আরও খবর
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
পদ্মায় ঝড়ে ৩ ট্রলারডুবি, তলিয়ে গেছে ৬ হাজার ব্যাগ সিমেন্ট
পদ্মায় ঝড়ে ৩ ট্রলারডুবি, তলিয়ে গেছে ৬ হাজার ব্যাগ সিমেন্ট
শরীয়তপুরে ৭ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ
শরীয়তপুরে ৭ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।