দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের প্রধান সরকারি কৌসুলি (জিপি) এবং বাংলাদেশ বার কাউন্সিলের নব নির্বাচিত সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়া (৭৩) মারা গেছেন।
বুধবার (৫ মার্চ) সকালে টাঙ্গাইলের সাবালিয়াস্থ নিজ বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করেন।
পরে ঢাকায় নেওয়ার পথে সকাল ১০টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেল ৩টায় টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলাসহ অন্য বিচারকগণ অংশ নেন। বাদ আসর গ্রামের বাড়ি বাসাইলের জশিহাটিতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে স্থানীয় গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
আব্দুল বাকী মিয়া তার কর্মজীবনে টাঙ্গাইলের পিপি এবং অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।