দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোজেঁর ৩ দিন পর বালুভর্তি বস্তা চাপা অবস্থায় মো. শিহাব (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের চর ঘোষপুর এলাকার একটি মাঠে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মৃত শিহাব চর ঘোষপুর গ্রামের রতন শেখের ছেলে। বাবা নিরুদ্দেশ হওয়ার পর থেকে মা তাসলিমা খাতুনের সঙ্গে সরকারি আবাসন প্রকল্প গুচ্ছ গ্রামে থাকতো। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল শিহাব।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সোলাইমান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নানা আকাতুল্লাহ প্রামাণিক জানান, প্রতিদিন গরু নিয়ে মাঠে যেত শিহাব। গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরে। সে সময় বিছানার নিচ থেকে পাঁচশত টাকা নিয়েছিস কিনা জানতে চাই। পরে সে স্বীকার করে বলে দুইশত টাকা খরচ হয়ে গেছে। এরপর বাকি তিনশত টাকা নিয়ে শিহাবকে বাড়ি থেকে বের করে দেই। সোমবার বাড়ির অদূরে একটি মাঠে স্তুপ করা বালু ভর্তি বস্তার নিচে চাপা অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা।
শিহাবের মা তাসলিমা খাতুন বলেন, পাশেই আমার বাবার বাড়ি। বেশিরভাগ সময় সেখানেই থাকতো। সেদিন বাড়ি থেকে বের হওয়ার পর আমরা ভেবেছিলাম ও খালা কিংবা ফুফুর বাড়িতে গেছে। একদিন পার হয়ে গেলেও না ফিরলে সব জায়গায় খুঁজেও শিহাবকে পাওয়া যাচ্ছিল না। ওর বাপ আমাদের ছেড়ে নিরুদ্দেশ হওয়ার পর অনেক কষ্টে ছেলেকে নিয়ে গুচ্ছ গ্রামে বাস করি। স্থানীয় একটি ইটভাটায় রান্না করে যা পাই তা দিয়ে কোনো রকম সংসার চলে। এখন আমি কাকে নিয়ে থাকবো।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সোলাইমান শেখ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরএ