দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এ ঘটনায় রংপুর থেকে অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩ মার্চ) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।
এর আগে একইদিন বিকেল ৫টার দিকে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ জাহিদুর ইসলাম। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামে।
এর আগে গত (১ মার্চ) দুপুরে নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকার রাস্তার পাশে ধানক্ষেতে নিহত অটোরিকশা চালক বেলাল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাহিদুর ইসলাম নিজ এলাকায় ঘটনা না ঘটিয়ে কৌশলে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অটোরিকশা চালক হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আরএ