দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি আগামী ১২ ঘণ্টার মধ্যে বাতিল না করলে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছে কমিটির বঞ্চিতরা।
সোমবার (৩ মার্চ) বিকেলে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা। এ সময় তারা বলেন, অবৈধ ও পকেট কমিটি বাতিল, আগের আহ্বায়ক কমিটি পুনর্বহাল সহ চারদফা দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৫জানুয়ারি ২৯৫ জনকে সদস্য করে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন, নাটোর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। সে কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে আসছিল। কিন্তু আগের কমিটি বিলুপ্ত না করে হঠাৎ করে গত ২৮ফেব্রুয়ারি ভোরে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে দুই শতাধিকের অধিক সদস্য করে আরেকটি কমিটি ৬মাসের জন্য ঘোষণা করা হয়। কিন্তু বর্তমান এই কমিটির বেশির ভাগ সদস্য আন্দোলনের সঙ্গে না থাকার পাশাপাশি পরিবারতন্ত্র এবং একই ব্যক্তি একাধিক স্থানে রেখে কমিটি ঘোষণা করা হয়। যা সংগঠনের সঙ্গে আদর্শিকভাবে সাংঘর্ষিক।
এ সময় সংবাদ সম্মেলনে বলা হয়, এক দফার আন্দোলনকারী ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে আগামী ১২ঘণ্টার মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় রেলপথ এবং সড়ক পথ অবরোধ সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এ সময় সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মশিউর রহমান ফুয়াদ, সুব্রত সরকার, অনিক সরকার সহ অন্যান্যরা বক্তব্য দেন।
এফএইচ/