দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ডাঙ্গা গ্রামে পুকুর থেকে টুম্পা রানী বিশ্বাস (১৫) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টুম্পার পরিবারের বরাতে মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, দুপুরে তার বাড়ির পাশে নারায়ন বিশ্বাসের পুকুরে গোসল করতে যায় টুম্পা। এ সময় পুকুরে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে সে আঘাত পেয়ে পুকুরের নিচে তলিয়ে যায়। সেখানেই সে মারা যায়। পরক্ষণেই স্থানীয় লোকজন গোসল করতে এসে তার জুতা পড়ে থাকতে দেখে চিৎকার করে।
স্থানীয় লোকজন পুকুর থেকে টুম্পার মরদেহ উদ্ধার করে। টুম্পা রানী বিশ্বাস মাগুরা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে মাগুরা ডাঙ্গা গ্রামের অমল বিশ্বাস মনুর কন্যা। টুম্পার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এফএইচ/