দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সাবেক সেনা সদস্য মৃত সৈয়দ আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবুল কালামের ছেলে সৈয়দ আদনান আজাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২ মার্চ) সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে শনিবার (১ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত দল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী রেবা বেগম ও অপর এক মহিলা গেদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, টিভি ও মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত জিনিসপত্রের মূল্য প্রায় ১১ লাখ টাকা।
এ ব্যাপারে সৈয়দ আদনান আজাদ জানান, চাকরির কারণে আমি ঢাকায় থাকি। ফুফুকে নিয়ে আমার মা গ্রামের বাড়িতে থাকেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ১০/১২ জনের ডাকাত দল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে মা ও ফুফুকে জিম্মি করে বেঁধে রাখে। এ সময় স্টিলের আলমারি, কাঁঠের আলমারি, বাক্স ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান দেশটিভিকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। ডাকাতদের ধরতে ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
আরএ