দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তাকে রক্ষা করতে গিয়ে নয়ন নামের এক যুবক আহত হন।
রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকদিন আগে সুরুজ ও প্রতিপক্ষর মধ্যে কথা কাটাকাটি ঘটে। রোববার সন্ধ্যায় এই নিয়ে পুনরায় তাদের মধ্যে তর্ক বিতর্ক ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে সুরুজের ওপর হামলা চালায়। তারা সুরুজের শরীরে একাধিকবার আঘাত করে। এ সময় সেখানকার দোকানি নয়ন তাকে রক্ষা করতে যায়। এরপর তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুইজনকে শের ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএ