দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (৩ মার্চ) ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সোমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধনকুন্ডা এলাকার ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে ভাড়া থাকেন সোহাগ ও রুপালী দম্পতি এবং লাকী হান্নান দম্পতি। তারা পেশায় পোশাক কারখানার শ্রমিক। আনুমানিক সোমবার রাত সাড়ে ৩টার দিকে তাদের পরিবার কেউ একজন সেহরি খাওয়া জন্য ওঠে রান্না ঘরে গিয়ে দেশলাই দিয়ে আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রান্না ঘরের পাশে থাকা দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়লে শিশুসহ আটজন দগ্ধ জন।
গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে জানানো হবে।
আরএ