দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরগুনার পাথরঘাটায় মোবাইল না পাওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাঈম (১১) নামে এক মাদরাসাছাত্র।
রোববার (২ মার্চ) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নাঈম উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদশা ফরাজির ছেলে। সে স্থানীয় কে.ডি.এস দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নাঈমের বাবা বাদশা ফরাজি জানান, তারাবির নামাজ শেষে বাসায় ফিরে ছেলেটি মোবাইল চায়। কিন্তু রাত হওয়ায় তাকে মোবাইল দেওয়া হয়নি। এরপর সে অভিমান করে রুমে চলে যায়। সকালে পড়তে ডাকতে গেলে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরএ