দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে ফাতিমা আক্তার নামে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইন্দুরকানী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (২৮ ফেব্রয়ারি) দুপুরে ওই ছাত্রীর পরিবার অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ছাত্রী ফাতিমা আক্তার উপজেলার উত্তর কালাইয়া গ্রামের মো. বাবুল হাওলাদারের মেয়ে।
এ ঘটনায় ইন্দুরকানী থানায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে ফাতিমার বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগীর ভাই হাফিজুল ইসলাম লিটন বলেন, আমার একমাত্র বোনকে প্রায় ৬ মাস আগে একবার নাজমুল ইসলাম নামে একটি ছেলে রাস্তা থেকে নিয়ে যায়। পরে প্রশাসনের মাধ্যমে তাকে উদ্ধার করি। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আমার বোন ফাতেমা ঘরের বাইরে বের হওয়ার পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার বোনকে উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা চাচ্ছি।
এ বিষয়ে জানতে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, অপহরণের বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, এ ঘটনায় ওই কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
আরএ