• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ফরিদপুর
  • আলফাডাঙা

ফেসবুকে ভূয়া আইডি খুলে সংখ্যালঘু পরিবারকে হয়রানি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি
  ০১ মার্চ ২০২৫, ১৫:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফেসবুকে ভূয়া আইডি খুলে সংখ্যালঘু পরিবারকে হয়রানি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফেসবুকে ভূয়া আইডি খুলে সংখ্যালঘু পরিবারকে হয়রানি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া আইডি খুলে এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতার শঙ্কায় সংবাদ সম্মেলন করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে ভুক্তভোগী পরিবারের সদস্য রতন পাল তার নিজ এলাকা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম এলাকায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও ধর্ম-বর্ণ নির্বিশেষে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী রতন পাল বলেন, এক অশুভ চক্র ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে আমার মেয়ে ও পরিবারের সদস্যদের নামে ভূয়া আইডি খুলে গত দুইবছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবান্তর ভাষা ব্যবহার করে আমাদের মানসম্মান নষ্ট করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা অধ্যবধি অনেক সহ্য করে চলেছি। কিন্তু চক্রটি ইদানীং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এ জাতীয় ধর্মীয় অবমাননাকর পোস্টের মাধ্যমে অপবাদ দিয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করছে। এমতাবস্থায় সমাজে আমাদের মুখ দেখানো লজ্জাকর হয়ে দাঁড়িয়েছে। মানুষের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী রতন পাল বলেন, আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কারা ফেসবুকে ভুয়া আইডি খুলে অবমাননাকর পোস্ট করেছে, আমরা কিছুই জানি না। এ ঘটনার পর থেকে আমাদের পরিবার দুশ্চিন্তার মধ্যে রয়েছি। যে কোন সময় আমার পরিবারের ওপর সাম্প্রদায়িক আক্রমণের আশঙ্কা করছি। আমাদের অনুরোধ, এই ধরণের ভূয়া ও মিথ্যা অপবাদ কেউ বিশ্বাস করবেন না। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এসময় এই অশুভ চক্রকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপত্তা বিধানে প্রশাসনের প্রতি দাবি জানান ভুক্তভোগী পরিবার।

স্থানীয়রা জানান, আমরা যখন ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেখি, তখন বুঝতে পারি, এটা ভূয়া আইডি। পরে এলাকার মেম্বারসহ ইসলাম ধর্মাবলম্বীরা ভুক্তভোগী হিন্দু পরিবারের পাশে দাঁড়াই। এ কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি। তবে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার বাহিরের মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে। সবাইকে বলব এ ধরণের গুজব বিশ্বাস করবেন না। আমাদের এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় ছিল, থাকবে। মূল আসামিকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ বলেন, ঘটনাটি খুবই গুরুত্বসহকারে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। কারা এমনটা করেছে, সেই তথ্য বের করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এফএইচ/

  • ফদিপুর
  • সংখ্যালঘু
  • সংবাদ সম্মেলন
এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
দেশে নির্বাচন–পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি: প্রেস সচিব
দেশে নির্বাচন–পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি: প্রেস সচিব
নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো আক্রমণ হয়নি
নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো আক্রমণ হয়নি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।