দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (০১ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের রয়েড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় নারীসহ ৪০ জন আহত হয়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানা যায়, রয়েড়া গ্রামের আকমল হোসেন ও হাসান আলী একে অপরের নিকট পাওনা টাকার দাবি করে। শুক্রবার সন্ধ্যায় রয়েড়া বাজারে আকমল হোসেন হাসান আলীর নিকট তার পাওনা টাকা পরিশাধের কথা বলে। এ টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়ায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সামাজিক আধিপত্য ধরে রাখতে শনিবার সকালে আকমলের সামাজিক দলের নেতা মিজানুর রহমান ও হাসানের সামাজিক দলের নেতা ক্ষিরার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় রেজাউল ইসলাম, শরিফুল ইসলাম, গোলজার হোসেন, আজিজুল ইসলাম, সাদ্দাম হোসেন, আবু কালাম, পিকুল মন্ডল, পরশ মোল্যা, সাইদুল ইসলাম, আব্বাস আলী, সাইদুর রহমান, হেলাল উদ্দিন, নাসিমা খাতুন, অমিত হোসেন, আলামিন হোসেন, মহিদুল ইসলাম, আজিজুল, কামরুল হোসেন, ওয়াজেদ আলী, হোসেন মোল্যা, জায়েদ হোসেন, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, মহিদুল মোল্যা, মাজিদুল মোল্যাসহ ৫০ ব্যক্তি আহত হয়।
শৈলকুপা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, শৈলকুপার রয়েড়া গ্রামে পাওনা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েক ব্যক্তি আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। রয়েড়া এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরএ