দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে হকারদের নিকট থেকে চাঁদা উত্তোলনকারী সেই যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তাৎক্ষণিক তাকে বহিষ্কার করা হয়।
এর আগে হকারদের নিকট থেকে চাদা দাবির অভিযোগ উঠে সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে।
এর প্রতিবাদে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন হকাররা। চাঁদা না দেওয়ায় মাধবের বিরুদ্ধে দুই হকারকে উঠিয়ে নেওয়ার অভিযোগও আনেন তারা।
এফএইচ/