দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের ভোটে মেয়র আরিফুল হক চৌধুরী কাউকে সমর্থন দিয়েছেন কিনা এ নিয়ে নিচের অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, এ নির্বাচনে কাউকে সমর্থন করার প্রশ্নই ওঠে না।
মেয়র আরিফুল মঙ্গলবার (২০ জুন) রাত পৌনে ১২টার দিকে ‘ভয়েস অব সিলেট’ নামে একটি ফেসবুক পেইজের লাইভে অংশ নিয়ে এসব কথা বলেন।
বুধবারের ভোট নিয়ে কথা বলতে গিয়ে সিসিক মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি আগেই বলেছি, আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এখন কাউকে সমর্থন দেওয়ার প্রশ্নই ওঠে না।’
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনারা প্রহসনের নির্বাচনে অংশ নেবেন না।’ এক প্রশ্নের জবাবে তিনি নির্বাচনে আগ্রহ নেই উল্লেখ করে আজ দাদার বাড়ি গিয়ে আম কুড়াবেন বলে জানান।
মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন। নানা নাটকীয়তার পর দলের সিদ্ধান্তের কথা বলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল তাঁর বন্ধু হওয়ায় অনেকে মনে করছিলেন আরিফ বলয় বা বিএনপির ভোট বাবুল পাবেন। কিন্ত ভোটের আগ মুহূর্তেও কাউকে সমর্থন দেননি বলে জানালেন আরিফুল।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে শুরু হয়েছে নির্বাচন। চলবে বিকাল ৪টা পর্যন্ত।