দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে একাংশের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাটের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন, আশরাফুল ইসলাম ও রিমু হোসেন।
এসময় বক্তারা বলেন, কেন্দ্র থেকে জয়পুরহাট জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে। জয়পুরহাটে যাদের হাত ধরে সফলতা এসেছে, তাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। যারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে মতামতের ভিত্তিতে কমিটি করার কথা ছিল। কিন্তু সেটি করা হয়নি। একতরফা কমিটি ঘোষণা করা হয়েছে। এজন্য অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত তালিকায় ২৯৮ সদস্যবিশিষ্ট জয়পুরহাট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তারপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি পক্ষ বিভিন্ন কর্মসূচি করছেন।
/অ