দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রঘাতে আব্দুর রউফ (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টার দিকে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ শ্রীরামপুর গ্রামের আব্দুল গফুর সানার ছেলে। আহতরা হলেন- শ্রীরামপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০), হাফিজুল ইসলাম (৩৮) ও সোহরাব হোসেন (৫৫)।
কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, আব্দুর রউফসহ ১২ জন শ্রমিক শ্রীরামপুর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদারের মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুর ১টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বজ্রঘাত হলে আব্দুর রউফ ঘটনাস্থলেই মারা যান। এ সময় শ্রমিকদের মধ্যে ৩ জন গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।