দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে জনতার সহায়তায় চাকরিচ্যুত এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান গুলিসহ উদ্ধার করা হয়। যেটিতে অত্যাধুনিক রাইফেলের গুলি ব্যবহৃত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ৮/৯জন অজ্ঞাত পরিচিত ব্যাক্তি ডাকাতির প্রস্তুতি নেয়। স্থানীয় জনতা টের পেয়ে সংঘবদ্ধ হলে ডাকাত দল স্থানীয় বাসিন্দাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়। এসময়য় কয়েকজন এক ডাকাত সদস্যকে জড়িয়ে ধরে ফেলে।
পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিকসান মিয়া নামে একজনকে আটক করে। সে পুলিশের কাছে স্বীকার করেছে সেনাবাহিনীর চাকরিচ্যুত এবং তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার পাচঁধোনা এলাকায়। বর্তমানে রামু সদরে ভাড়া বাসায় থাকেন। তার পিতার নাম সোলাইমান মিয়া।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানায়, আটকৃত ব্যাক্তির আসল নাম পরিচয় এবং তার সঙ্গে আর কারা জড়িত ছিল তা যাছাই করা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের রাজনৈতিক ও সচেতন নাগরিকরা জানান, সম্প্রতি সময়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু ও মাদক চোরাচালানকে কেন্দ্র করে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে যুবসমাজ। তারা বিভিন্ন এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের এনে দলভারি করছে। তাদের ধারণা, আটকৃত চাকরিচ্যুত সেনাসদস্যসহ ৮-৯জনের ওই দলটিকে স্থানীয় অপরাধের কাজে ব্যবহারের জন্য ভাড়ায় এনেছিল।
এফএইচ/